× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩
গৃহবধূর লাশ উদ্ধার

নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর পালিয়েছে নিহতের স্বামী। নিহত ফৌজিয়া সুলতানা আরশী প্রিয়া (২৩) উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের খাঁরগো বাড়ির সাদ্দাম হোসেনের স্ত্রী।

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে,শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার আজিমপুর গ্রামের খাঁরগো বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, পারিবারিক কলহের জের ধরে একই দিন সন্ধ্যার দিকে দিকে ওই গৃহবধূ পরিবারের সদস্যদের অগোচরে স্বামীর বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের বড় ভাই ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, তিন বছর আগে পারিবারিক ভাবে তার বোনের বিয়ে হয় সাদ্দামের সাথে। এর আগে সাদ্দামের সাথে তার প্রথম স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্ত আমার বোনের একটি সন্তান হওয়ার পর সে জানতে পারে তার স্বামীর সাথে তার প্রথম স্ত্রীর এখনো সম্পর্ক আছে এবং কিছু দিন আগে তার সে ঘরে একটি সন্তান জন্ম নেয়। এ নিয়ে তার স্বামীর সাথে তার কলহ দেখা দেয়। এতে শ্বশুর বাড়ির লোকজন ও তার শ্বাশুড়ী তাকিয়া খাতুন তার সাথে খুব খারাপ ব্যবহার করত। কয়েক দিন আগে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী তাকে মারধর করে। নিহতের বড় ভাই অভিযোগ করে আরো বলেন, আমার বোনকে তার শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ।

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..