নোয়াখালীর সূর্বণচর উপজলোয় ৭টি মোটরসাইকলেসহ ২ যুবককে গ্রপ্তোর করছেে পুলশি।
শনিবার (৩০ র্মাচ) সকালে এ তথ্য নিশ্চিত করেন সুর্বণচর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মো.রফিকূল ইসলাম। এর আগে গতকাল শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে সূর্বণচর ও কবিরহাট থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সূবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহাজমারা গ্রামের মো. সেলিমের ছেলে মহিন উদ্দিন (৩০) ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগদানন্দ গ্রামের মৃত মোজাফফর আহম্মদের ছেলে মো. লোকমান (৫১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সূবর্ণচরের জাহাজমারা গ্রামে প্রভিটা গেইট সংলগ্ন মো. সেলিমের দোকান থেকে আসামি মহিন উদ্দিনকে ৭টি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে শুক্রবার গভীর রাতের দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন থেকে মোটরসাইকেল চুরির মুলহেতা মো. লোকমানকে আটক করা হয়। তারা চোরাই মোটরসাইকেল কিনে বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পরে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।


