× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
noakhali

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।  নিহতরা হলেন, উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের বাইল্লা বাড়ির মো.রফিকের ছেলে মোটরসাইকেল চালক মো. মামুন (৩০) ও বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের দেওড়ি বাড়ির মৃত সীতারাম সাহার ছেলে পথচারী শমসের সাহা (৫৫)।

রোববার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া। এর আগে, শনিবার রাত সোয়া ১০টার দিকে নোয়াখালী-কুমিল্লা হাইওয়ে আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ১০টার দিকে সিএনজি চালিত অটোরিকশা থেকে নামেন শমসের সাহা। ওই সময় তিনি পায়ে হেটে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় চৌমুহী চৌরাস্তা থেকে সোনাইমুড়ীগ্রামী একটি মোটরসাইকেল নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মামুন ও পথচারী শমসের গুরুত্বর আহত হয়।  তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোন পক্ষই এখনো কোন অভিযোগ করেনি। মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..