× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নোংরামি-পর্ন চিন্তা মুক্তচিন্তা নয়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

মুক্তচিন্তার নামে গুটিকয়েক লোক ধর্মকে নিয়ে নোংরা-জঘন্য ও পর্ন লিখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ ধরনের নোংরামি-পর্ন চিন্তা মুক্তচিন্তা নয়।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এর আগে পহেলা বৈশাখেও প্রধানমন্ত্রী ধর্ম নিয়ে কটূক্তিকারীদের সমালোচনা করেন।

এবারও জোর দিয়ে তিনি বলেন, মুক্তচিন্তা যদি পর্ন চিন্তা হয়, নোংরা, জঘন্য চিন্তা হয়, তবে এটি মুক্তচিন্তা নয়। বিরোধিতা করে মানুষের ধর্ম-বিশ্বাসে আঘাত কাম্য নয়। বর্তমানে মুক্তচিন্তার নামে হচ্ছে নোংরা চিন্তা। আমি বিশ্বাস করি, যার যার ধর্ম তার তার। কাউকে আঘাত করে লিখলেই মুক্তচিন্তা হয়ে যায় না। যারা এসব লিখছেন, তারা রুচিবোধ রেখে লিখুক, তবে তো কোনো সমস্যাই নেই।

এসময় প্রধানমন্ত্রী ব্লগার হত্যাকাণ্ডের বিরুদ্ধেও কথা বলেন। তিনি  বলেন, যারা ইসলাম কায়েমের নামে, মানুষকে সঠিক পথে আনার জন্য হত্যাকাণ্ড চালাচ্ছেন, তারা কোন অধিকারে হত্যা করছেন! আল্লাহ বলেছেন, শেষ বিচারের কথা, তারা হত্যা করে বিচার করার কে! আমরা কোনো ষড়যন্ত্র এদেশে মানবো না। এদেশ শান্তির হবে। সেটাই আমরা প্রতিষ্ঠা করবো।

শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেন, হাজার কথা বলেও এতিমের টাকা মেরে খাওয়া লোকদের বিচার বিনষ্ট করা যাবে না। যুদ্ধাপরাধীদের বিচার যেমন হচ্ছে, তেমনিভাবে তাদেরও হবে। জাতির পিতার আদর্শ বুকে নিয়েই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। এখানে কোনো বাধা আমরা মানবো না।

আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা-নেত্রীরা সভায় বক্তব্য রাখেন। এদের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মহানগর আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, এ কে এম রহমত উল্লাহ, আবুল হাসনাত, শাহে আলম মুরাদ, সাদেক খান প্রমুখ। সভায় সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।


এ ক্যটাগরির আরো খবর..