× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 

নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে গৌরনদীর নব নির্বাচিত দুই জনপ্রতিনিধি

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
নব নির্বাচিত দুই জনপ্রতিনিধি

পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়া ও পৌরসভা উপ-নির্বাচনে নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া।

শুক্রবার দুপুর বারটায় উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের একাংশ এবং সমর্থকদের নিয়ে তারা জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মল্লিক খোকন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরাত খান প্রমূখ। শেষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..