× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নুসরাত পাঁচ বছর ধরে প্রেম করছেন

admin
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান নিজের প্রেমের সম্পর্ককে যত্নেই আগলে রেখেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

দীর্ঘ পাঁচ বছর ধরে প্রেম করছেন নুসরাত। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। এ প্রসঙ্গে নুসরাত বলেন, ‘সম্প্রতি যাদের প্রেমের সম্পর্কে ভাঙন ধরেছে তারা আমার বন্ধু। তবে নিজের ক্ষেত্রে বলতে পারি- গত পাঁচ বছর ধরে আমি কমিটেড সম্পর্কে আছি। হ্যাঁ, এটা ঠিক, সিচুয়েশন কখন কী হয় তার কিছুই বলা যায় না। সবই ভাগ্য। আমি চেষ্টা করছি একটা স্টেবিলিটি আনার। বিয়ের পরেও কিন্তু সম্পর্ক ভাঙে। আমি চেষ্টা করব সেটাও স্টেবল রাখার।’

তবে কার সঙ্গে প্রেম করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না এখন থাক। ও লো প্রোফাইলের জীবন ভালোবাসে। আজকে আমি বড় গলায় কমিটেড থাকার কথা বলছি। কারণ আমি একদম সাধারণ মানুষ। নায়িকা নই।  সিনেমা করি বলে শুধু মিনারেল ওয়াটার খাব, বাড়িতে ঘড়ার জল খাব না, সেই শিক্ষা আমি পাইনি। প্রথমে আমি মানুষ। চিরকাল সেভাবেই থাকব।’

কিছুদিন আগে সম্পর্কের ইতি টেনেছেন টলিউডের জনপ্রিয় আরেক অভিনেত্রী মিমি চক্রবর্তী। নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম করছিলেন তিনি। হঠাৎ তাদের বিচ্ছেদের খবরে অনেক জুটির কপালেই ভাবনার ভাঁজ পড়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..