নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে ভারতের হামলা

নিউজ ডেস্কঃ জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাদের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া ও তিন সেনাকে হত্যার ঘটনার প্রায় এক মাস পর  এ মন্তব্য করলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। খবর দ্য হিন্দু ।

জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার কেরি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় চার ভারতীয় সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ওই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কয়েক মাস আগে পাকিস্তান ভীতুর মতো হামলা চালিয়ে আমাদের ১৭ জওয়ানকে হত্যা করেছে। এই জরুরি বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের সবার সঙ্গে পরামর্শ করেছেন। তারপর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ঢুকে জঙ্গিদের হত্যা করেছে।’

তিনি বলেন, ‘বিশ্বে শক্তিশালী জাতি হিসেবে ভারতের ভাবমূর্তি রয়েছে। আমরা বিশ্বকে শক্তিশালী বার্তা দিতে পেরেছি যে, শুধু নিজেদের মাটিতেই নয়, শত্রু রাজ্যেও আমরা শত্রুদের উপর হামলা চালাতে পারি। ভারত এই শক্তি অর্জন করেছে।’

ভারত পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় জানিয়ে রাজনাথ সিং বলেন, ‘কিন্তু পাকিস্তান তার পথ থেকে সরে আসছে না। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ভারত সরকার কখনও মাথা নত করবে না।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।