× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ডেস্ক

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নেমেছেন ৫১ হাজার জেলে

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

মা ইলিশ সংরক্ষণে ২২ দিন সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ছিল। শুক্রবার মধ্যরাত থেকেই মাছ শিকারে নেমেছেন ৫১ হাজার ১৯০ জন জেলে।

মাছ ধরার নৌকা-ট্রলার ও জাল নিয়ে নদীতে ছুটেছেন জেলেরা। এতে জেলেদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে এখনও প্রণোদনা না পাওয়ার অভিযোগ করেছেন অনেক জেলে।

এদিকে মৎস্য বিভাগ দাবি করেছে, চলতি বছরের মা ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলেও আশা ব্যক্ত করেছেন তারা।

এ বিষয়ে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, এবারের অভিযান সফল হয়েছে। তাই ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছি।

নৌপুলিশ প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় এবার অভিযান চালানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। আমাদের পরিসংখ্যান অনুসারে প্রতিটি প্যারামিটারে এগিয়ে রয়েছি। এবারের অভিযানে ১২৭ কোটিরও বেশি কারেন্ট জাল, সাড়ে ৪২ হাজার কেজি ইলিশ মাছ, ৪০০ মামলা এবং সাড়ে চার হাজার অসাধু জেলেকে আটক করা হয়। প্রত্যাশা করি, এ বছর ইলিশের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চাঁদপুর, ভোলা, লক্ষ্মীপুরসহ দেশের ছয়টি স্থানকে ইলিশের অভয়াশ্রম কেন্দ্র ঘোষণা করে সরকার। এ সময় নদীতে যেকোনো ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার সময় চাঁদপুরের নিবন্ধিত ৪৪ হাজার ৩৫ জন জেলেকে ২৫ কেজি করে চাল খাদ্য সহায়তা দিয়েছে সরকার।


এ ক্যটাগরির আরো খবর..