× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির ২ সক্রিয় সদস্য আটক

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
জেএমবির সক্রিয় সদস্য আটক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) ২ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২২ নভেম্বর) রাতে র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি সুমিনুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর পৃথক ২টি অভিযানে ২১ নভেম্বর জেএমবির সক্রিয় সদস্য তাওহীদুল ইসলাম ওরফে জিহাদী তামান্নাকে (২৪) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ভাণ্ডারপুল এলাকা থেকে এবং আরাফত হোসাইন ওরফে সজলকে (২০) কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন গোয়ালমারি এলাকা থেকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ২টি স্মার্ট ফোন ও অনেক উগ্রবাদী নথিপত্রের সফটকপি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, তাওহীদুল ইসলাম জিহাদী তামান্না (২৪) এর স্থায়ী ঠিকানা সাতক্ষীরা জেলার কালিগঞ্জের নীলকণ্ঠপুর গ্রামে এবং আরাফত হোসাইন সজল (২০) এর বাড়ির স্থায়ী ঠিকানা কুমিল্লার দাউদকান্দি পাঁচ গাছিয়া গাংকান্দা এলাকায়। তারা অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী লেখকদের বক্তব্য শুনে ও লেখা পড়ে উগ্রবাদের দিকে ধাবিত হয় এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি)- এ যোগদান করে।

পরবর্তীতে সংগঠনের পরামর্শে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে গোপন অনলাইন জিহাদী গ্রুপে অন্তর্ভূক্ত হয়ে জিহাদী কর্মকাণ্ড চালাতে থাকে এবং নিয়মিত চাঁদা দেওয়া শুরু করে। তারা অনলাইনে দেশের বিভিন্ন অঞ্চলের জেএমবি সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তহবিল সংগ্রহ, নতুন কর্ম-পরিকল্পনা নির্ধারণ, আঞ্চলিক কর্মকাণ্ড পরিচালনা, জেল হাজতে আটক থাকা জেএমবি সদস্যদের মুক্ত করা ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাসহ সংগঠনের প্রস্তুতিমূলক গোপন বৈঠক করা ও বিভিন্ন জিহাদী কার্যক্রম চালিয়ে আসছিল। পাশাপাশি বিভিন্ন অনলাইন অ্যাপস ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্ভূদ্ধ করে আসছিল।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলে জানায় র‍্যাব।


এ ক্যটাগরির আরো খবর..