× Banner
সর্বশেষ
শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

ডেস্ক

নির্বাচন পর্যবেক্ষণ করতে ১১৭ জন বিদেশি পর্যবেক্ষককে অনুমোদন

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
প্রার্থিতা প্রত্যাহারের শেষ

আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ২২৭ জন বিদেশির আবেদন থেকে ১১৭ জন বিদেশি পর্যবেক্ষককে অনুমোদন (এক্রিডিটেশন) দিয়েছেন নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন (ইসি) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনে ২২৭ জন বিদেশি আবেদন করেছিলেন। তাদের মধ্যে ১৫৬ জন পর্যবেক্ষক এবং ৭১ জন বিদেশি সাংবাদিক। বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকেরাও ছিলেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মিশন যথাক্রমে তাদের ২৯ এবং ১০ জন কর্মীর পর্যবেক্ষণের অনুমতির জন্য আবেদন করে। পরে নির্বাচন পর্যবেক্ষণ করবে না বলে ইসিকে জানিয়ে দেওয়া হয়।

দ্বাদশ নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশিদের তালিকায় সংখ্যার শীর্ষে রয়েছে কমনওয়েলথ। সংস্থাটি থেকে ১৭ জন প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এরপর এনডিআই এবং আইআরআইয়ের ১২ জন, আফ্রিকার ইলেক্টোরাল অ্যালায়েন্সের ১০ জন এবং ইইউর চারজন প্রতিনিধি যুক্ত থাকবেন নির্বাচন পর্যবেক্ষণে। বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের মধ্যে ঢাকায় জাপান দূতাবাসের ১৬ জন কর্মী নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

ইসির অনুমোদনপ্রাপ্ত নির্বাচন পর্যবেক্ষকদের তালিকায় ৩০ দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, ভারত, পোল্যান্ড, বেলজিয়াম, আয়ারল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, ফিলিস্তিন, জর্ডান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভুটানের নাগরিক রয়েছেন।

তাদের মধ্যে প্রায় ৭০ জন ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন।


এ ক্যটাগরির আরো খবর..