× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

ডেস্ক

নির্বাচন নিয়ে তামাশা করেছে বিএনপি ও বিএনপির দোসররাই -আইন মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
নির্বাচন নিয়ে তামাশা

অতীতে নির্বাচন নিয়ে তামাশা করেছে বিএনপি ও বিএনপির দোসররাই। আওয়ামী লীগ কোনো নির্বাচন নিয়েই তামাশা করে নাই আর করবেও না। আওয়ামী লীগ ভবিষ্যতেও সুষ্ঠু ও সঠিক নির্বাচন করবে।  বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (২৭ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ নির্বাচন নিয়ে তামশা করে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এমন বক্তব্য প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ওনার অভ্যাসই হলো উদ্ভট উদ্ভট কথা বলা। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কখনো তামাশা করে নাই।

এর আগে আইনমন্ত্রী আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্তি চক্রবর্তী এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।


এ ক্যটাগরির আরো খবর..