× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

নির্বাচন কমিশনের কাছ থেকে বিএনপি বাড়তি সুবিধা নিতে চায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: মিথ্যা অভিযোগ করে সরকারের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে নির্বাচন কমিশনের কাছ থেকে বিএনপি বাড়তি সুবিধা নিতে চায়, বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

গতকাল আজিমপুর কবরস্থানে সমাজের গরিব ও দুস্থদের মাঝে শীতের কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন সংসদ সদস্য হাজি মো. সেলিম।

পৌর নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য না দিতে বিএনপি’র প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, নির্বাচন কমিশনকে অভিযোগের পর অভিযোগ করে বিএনপি বাড়তি সুবিধা নেয়ার চেষ্টা করছে। জাতি মিথ্যাচার দেখতে চায় না। নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্যই এ ধরনের মিথ্যাচার করা হচ্ছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি একটি গভীর দুরভিসন্ধি নিয়ে চলছে। তাই নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে তাদের কোনো পরিকল্পনা থাকতে পারে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বিএনপিকে বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..