× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নির্বাচন কমিশনারদের পদত্যাগ করা উচিত

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার দায় নিয়ে নির্বাচন কমিশনারদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।একইভাবে প্রহসনের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রত্যাখ্যান করতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন তিনি।

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ আয়োজিত ‘দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে তথাকথিত গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের’ দাবিতে নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

সহিংসতায় প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারকে দায়ী করে অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদসহ সব কমিশনারকে বিচারের মুখোমুখি করতে হবে।’

বিএনপির উদ্দেশে মোয়াজ্জেম বলেন,‘এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপির অংশগ্রহণ করা উচিত হয়নি। কারচুপি হবে, সেটা তো আমরা আগেই জানতাম। বিএনপির উচিত হবে পরবর্তী ইউনিয়ন নির্বাচনগুলোকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা।’

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য প্রধানমন্ত্রীর লজ্জা হওয়া উচিত বলেও মন্তব্য করেন শাহ মোয়াজ্জেম।

তিনি বলেন, কাউন্সিলকে ব্যর্থ করতে অনেক চেষ্টা করা হয়েছে। ব্যর্থ করতে না পেরে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সরকার আবার নতুন চাল শুরু করেছে।

মোয়াজ্জেম বলেন, ‘সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা একটা বাড়াবাড়ি। এটার একটা সীমা আছে। খালেদা জিয়াকে গ্রেফতার করলে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে।’

শুধু গোপালগঞ্জ নয়, দেশের যেকোনো জায়গা থেকে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে মন্তব্য করেন তিনি।

সংগঠনের সভাপতি চৌধুরী রাজীব হাসান রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহিলা দল নেত্রী ফরিদা ইয়াসমিন ও বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগরের সদস্য সচিব শহিদুন্নবী ডাবলু প্রমুখ।

 


এ ক্যটাগরির আরো খবর..