× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার প্রয়োজন নেই: ইসি

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী বলেছেন, সেনাবাহিনীর কাছে অস্ত্র আছে। তাই নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার প্রয়োজন নেই। নির্বাচন কমিশন (ইসি) সেনাবাহিনীর কাছে যে কাজটা চাচ্ছে, বিদ্যমান আইনেই যদি তা সম্ভব হয়, তাহলে সেটাই ভালো হবে।

বরিশালে নির্বাচনে নারীর অংশগ্রহণবিষয়ক দুইদিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন শেষে শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শাহাদাৎ চৌধুরী বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির চেষ্টা চালাচ্ছে ইসি। আরও কয়েকদিন গেলে সবার জন্য সমান সুযোগ তৈরি হবে।

প্রশাসনে রদবদলের জন্য বিরোধী জোটের দাবি নিয়ে তিনি বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা খতিয়ে দেখে ইসি আইনগত ব্যবস্থা নেবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, কমিশন চাইবে না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। সবার সহযোগিতায় গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দেওয়ার সর্বাত্মক চেষ্ট চালাচ্ছে নির্বাচন কমিশন।

এর আগে কর্মশালার উদ্বোধন করে ইসি শাহাদাৎ বলেন, নারীরাও যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ইসি তার সব ব্যবস্থা করেছে।

ইউএনডিপি ও ইউএন ওমেনের সহযোগিতায় বরিশাল নগরীর বিডিএস হলে কর্মশালা হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসি সচিবালয়ের উপপ্রধান সাইফুল হক চৌধুরী, উপসচিব সাহেদুন্নবী চৌধুরী, ইউএনডিপি ও ইউএন ওমেনের জেন্ডার এক্সপার্ট এটসুকো হিরাকাওয়া।


এ ক্যটাগরির আরো খবর..