× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

নির্বাচনে ভোটাররা সবাই শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করবেন

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হবে। আসন্ন নির্বাচনে ভোটাররা সবাই শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নতুন সরকার গঠন করবেন। বললেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, এক সপ্তাহ পরই জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং সরকার গঠন করবেন। নির্বাচনে অতীতের মতো সাংবাদিক ও আমরা একসঙ্গে কাজ করব। তিনি আরও বলেন, অপরাধ কমলেও নতুন নতুন অপরাধ সংগঠিত হচ্ছে। এ বিষয়টি ক্রাইম রিপোর্টাররা তুলে আনতে পারেন। ফিন্যান্সিয়াল ও সাইবার ক্রাইম বাড়ছে। মিথ্যে কথা ও প্রপাগান্ডা ছড়ানো হয়েছে।

বেনজীর আহমেদ বলেন, ২০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। অনেক পরিবর্তন এসেছে। মিডিয়া জগতে দাপট ক্রাইম রিপোর্টারদের বেশি। মিডিয়ার প্রাণ বলা হয় ক্রাইম রিপোর্টারদের। দারিদ্র্যের সঙ্গে অপরাধের সম্পর্ক রয়েছে। দারিদ্র্য কমায় অপরাধও কমেছে দেশে।’

তিনি আরও বলেন, আগে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের ছিল ব্যক্তিগত সম্পর্ক। সেটি ভেঙে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ার কাজ শুরু করে দিয়েছি। অনুষ্ঠানে পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা বক্তব্য দেন। সমাপনী বক্তব্য দেন ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন।

অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক সারওয়ার আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মো. আলমগীর হোসেন, র‌্যাবের এডিজি (অপস) কর্নেল জাহাঙ্গীর আলম ও এডিজি (অ্যাডমিন) জামিল আহমেদ।


এ ক্যটাগরির আরো খবর..