× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নির্বাচনে ফল যা-ই হোক মেনে নেব : লিটন

admin
হালনাগাদ: সোমবার, ৩০ জুলাই, ২০১৮

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি নগরীর উপশহর এলাকায় রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল কেন্দ্রে ভোট দেন।

ভোট দেওয়ার পর লিটন সাংবাদিকদের বলেন, জয়ের ব্যাপারে তিনি প্রায় শতভাগ আশাবাদী। নির্বাচনে ফল যা-ই হোক, তিনি মেনে নেবেন বলেও জানান লিটন।

আজ সকাল ৮টায় রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্র জানায়, রাজশাহী সিটি করপোরেশনে তিন লাখ ১৮ হাজার ১৩৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৫ ও নারী ভোটার এক লাখ ৬২ হাজার ৫৩ জন।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), বিএনপির মোহাম্মদ মোসাদ্দেক হোসেন (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শফিকুল ইসলাম (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ মোর্শেদ (হাতি)।

রাজশাহী সিটিতে ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এখানে ১৩৮টি ভোটকেন্দ্র ও এক হাজার ২৬টি ভোটকক্ষ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..