× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

ডেস্ক

নির্বাচনের সময় অস্থিতিশীলতা সৃষ্টির কোনও সুযোগ দেয়া হবে না -প্রেস সচিব

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
অস্থিতিশীলতা সৃষ্টির কোনও সুযোগ

আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে এবং নির্বাচনকে ঘিরে নতুন কোনও আইন প্রণয়নের পরিকল্পনা নেই। বর্তমান উপদেষ্টা পরিষদের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের সময় অস্থিতিশীলতা সৃষ্টির কোনও সুযোগ দেয়া হবে না। বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কেবিনেট বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, গত ১৬ মাসে দুই হাজারের মতো আন্দোলন হয়েছে এবং সবকটিই শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। সরকার যথেষ্ট ধৈর্য দেখিয়েছে, তবে নির্বাচনের সময় অস্থিতিশীলতা সৃষ্টির কোনও সুযোগ দেয়া হবে না। নির্বাচন ঘনিয়ে আসায় দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা।

প্রেস সচিব বলেন, রমজানকে সামনে রেখে খেজুরের ওপর ১৫ শতাংশ ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি মেট্রোরেলের ওপর আরোপিত করও প্রত্যাহার করা হয়েছে।

এদিন কেবিনেট সভায় বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ও আইনগত সহায়তা প্রদান দ্বিতীয় সংশোধনী অধ্যাদেশসহ তিনটি আইন অনুমোদন দেয়া হয়।

তিনি আরও বলেন, অনলাইন ও এআই-ভিত্তিক জালিয়াতি নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের বিষয়ে সরকার ভাবছে। এ সময় তিনি পুনরায় আন্দোলন-সংক্রান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..