× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

নির্বাচনের পরিবেশ নষ্ট করার ডেমো দেখিয়েছে বিএনপি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

নয়াপল্টনে বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষের যে ঘটনা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত। পরিকল্পনা নিয়ে তারা পুলিশেরে ওপর হামলা চালিয়েছে। এটা তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করা ডেমো দেখিয়েছে। আর কোনও অশুভ শক্তি বাংলাদেশে নির্বাচন বানচাল করতে পারবে না।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন এক ঘণ্টাও পেছাতে চায় না আওয়ামী লীগ। নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। বিএনপি যে দাবি করেছেন তা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নয়, বানচাল করার জন্য।

আগামী একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের কাছে মাঠ পর্যায়ের সার্ভে রিপোর্ট রয়েছে সব দলের বিষয়ে। আমাদের কাছে বিস্তারিত সার্ভে রিপোর্ট রয়েছে। সেখানে সব ধরনের প্রতিবেদন আছে। এটা প্রধানমন্ত্রীর কাছে রয়েছে। এ সার্ভে রিপোর্ট থেকে নির্বাচনে আমরা বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।

তিনি বলেছেন, ঐক্যফ্রন্টের নির্বাচন পেছানোর দাবি একেবারেই অযৌক্তিক। তারা নির্বাচন বানচালেই এ দাবি করেছেন। আমাদের মতো বড় দল না চাইলে কীভাবে নির্বাচন পেছাবে? আরও দল আছে তারা তো চায়নি। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে বৈঠকে বসে।

পরে সাংবাদিকদের এইচ টি ইমাম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যেন আর পেছানো না হয় সেই দাবি জানিয়েছে আওয়ামী লীগ। বিদেশিদের সুযোগ সুবিধা দেখে তারিখ পেছানো যৌক্তিক হবে না। নির্বাচন কমিশনকে আমরা পরিষ্কার বলেছি, ৩০ তারিখ পর্যন্ত নির্বাচন পিছিয়েছেন। আর নয়। এক দিনও নয়, এক ঘণ্টাও নয়।


এ ক্যটাগরির আরো খবর..