× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

গ্রেফতার আতঙ্কের মধ্যেই বিএনপি কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের ভিড়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

বুধবার পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া, সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় একাধিক মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ৬৫ জন গ্রেফতার হয়েছেন। গ্রেফতার আতঙ্কে আছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা। তবুও আজ বৃহস্পতিবার সকাল থেকে নেতাকর্মীদেরকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে দেখা গেছে। অন্যদিকে, বিজয়নগর নাইটেঙ্গেল মোড়ে পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, খণ্ড খণ্ড প্রতিবাদী ও মনোনয়নপ্রত্যাশীদের মিছিল নিয়ে নেতাকর্মীরা পল্টন এলাকা প্রদক্ষিণ করছে। অসংখ্য নেতাকর্মীকে অলি-গলিতে অবস্থান করতে দেখা গেছে। বেলা সাড়ে এগারোটার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি কার্যালয়ে ঢোকেন।

এদিকে, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন আরটিভি অনলাইনকে বলেন, গতকালের ঘটনায় ৩টি মামলা করা হয়েছে। এসব মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসকে মূল আসামি করা হয়েছে। সকাল পর্যন্ত ৬৫ জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

বুধবার রাতে দায়ের করা মামলাগুলোতে আব্বাস দম্পতি ছাড়াও বিএনপির কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ করে ‘অজ্ঞাত’ আরও অনেককে আসামি করা হয়েছে। পল্টন থানায় দায়ের করো মামলাগুলোর নম্বর হচ্ছে- ২১, ২২ ও ২৩।

মামলার এজাহারে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট, হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর হামলার, সরকারি কাজে বাধা প্রদান, সড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নের কথা উল্লেখ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..