× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

পিআইডি

নির্বাচনের কোনো বিকল্প ভাবা জাতির জন্য গভীর বিপজ্জনক -প্রেস সচিব

Kishori
হালনাগাদ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
জাতির জন্য গভীর বিপজ্জনক

‘প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এ জাতির জন্য গভীর বিপজ্জনক।’ বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যেই হবে।

তিনি বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন।’

শফিকুল আলম বলেন, ‘আপনারা জানেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা। দুর্গাপূজা ঘিরে দেশে যেন কোনো ধরনের ষড়যন্ত্র, কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার এবং সকলের সহযোগিতা চেয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।’

প্রেস সচিব বলেন, ‘আজ তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পাশাপাশি ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এসময় বিশেষ সহকারী মুনির হায়দার উপস্থিত ছিলেন।’

অধ্যাপক আলী রীয়াজ জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে কী কী অগ্রগতি হয়েছে, সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন বলেও জানান তিনি।

প্রেস সচিব বলেন, ‘এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কী মতামত দিয়েছে, সেটা নিয়েও আলোচনা হয়েছে।’


এ ক্যটাগরির আরো খবর..