× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

নোয়াখালী প্রতিনিধি

নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মিদের গ্রেপ্তার করা হচ্ছে -হাসনা মওদুদ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
বিএনপির নেতাকর্মিদের গ্রেপ্তার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মিদের ওপর দমন নিপীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ।
এ ছাড়া নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মিদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব ইলজে ব্র্যান্ডস কেহরিসের কাছে অভিযোগ তোলেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতিসংঘের মানবাধিকার সনদের ৭৫তম উদযাপন অনুষ্ঠান শেষে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে তিনি বলেন, শান্তি সমাবেশে অংশ নেওয়ার কারণে ২০ বছরের কম বয়সী ১৬ জন শ্রমিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
হাসনা মওদুদ আরো বলেন, প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মিদের নির্বাচনের আগে গ্রেপ্তার করা হচ্ছে। ম্যাডাম চেয়ারপার্সন স্বীকার করেছেন, যে তারা বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে দেখছেন এবং জাতিসংঘ মহাসচিব খুবই উদ্বিগ্ন।
পরিবেশবিদ হাসনা মওদুদ বিষয়টি তার ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেন। তিনি লিখেছেন, জাতিসংঘের মানবাধিকার সনদের ৭৫তম উদযাপনে যোগদানের জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। বৈঠকের পর আমি চেয়ারপারসনের সহকারী মহাসচিব ইলজে ব্র্যান্ডস কেহরিসের সাথে দেখা করি। আমি তাকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি। আমি তাকে জানিয়েছিলাম যে, আমার আসার ঠিক আগে ২০ বছরের কম বয়সী ১৬ জন কর্মি একটি শান্তি সমাবেশে অংশ নেওয়ার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। যে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মিদের নির্বাচনের আগে গ্রেপ্তার করা হচ্ছে। ম্যাডাম চেয়ারপারসন স্বীকার করেছেন, যে তারা বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে দেখছেন এবং জাতিসংঘ মহাসচিব খুবই উদ্বিগ্ন।


এ ক্যটাগরির আরো খবর..