× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

নির্বাচনের আগে ইজতেমা ময়দানে কোনও ধরনের জমায়েত হবে না

admin
হালনাগাদ: শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

নিরাপত্তার স্বার্থে নির্বাচনের আগে ইজতেমা ময়দানে কোনও ধরনের জমায়েত হবে না। আগামী এক মাস টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ প্রশাসনের আওতায় থাকবে। এ সময়ের মধ্যে তাবলিগ জামাতের দুই পক্ষ ওখানে কোনও ধরনের কর্মকাণ্ড করতে পারবে না। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্ব ইজতেমায় আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর বিদ্যমান সমস্যা সমাধানে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাবলিগের দুই পক্ষের মুরব্বিরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ইজতেমা বন্ধ হবে না। শুধু তারিখ পরিবর্তন হবে। মুরব্বিরা দিনক্ষণ ঠিক করবেন। নির্বাচনের পরে দুপক্ষের সঙ্গে বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আজকের ঘটনা তদন্ত করে খতিয়ে দেখা হবে। এছাড়া আজকের সংঘর্ষের ঘটনায় ফৌজদারি মামলা হবে। এরপর তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজ শনিবার ভোর থেকে তাবলিগ জামাতের দুই পক্ষের মুখোমুখি অবস্থান পরে সংঘর্ষে রূপ নেয়। এতে দুই শতাধিক আহত হয়েছেন। এছাড়া একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে।  নিহতের নাম ইসমাইল মণ্ডল। তার বাড়ি মুন্সিগঞ্জে।

টঙ্গীর বাটা গেইট এলাকায় ইজতেমা ময়দানের প্রবেশপথে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উভয়পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এ ঘটনায় সকাল থেকেই বিমানবন্দর এবং টঙ্গী ইজতেমা ময়দানের সামনের রাস্তায় যান চলাচলে বিঘ্ন হয়।

দুই পক্ষের বিবাদের কারণে পূর্ব ঘোষিত জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা পেছানোর সিদ্ধান্ত হয়। ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষ ছাড়াও পুলিশের আইজি, ধর্মসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..