× Banner
সর্বশেষ
মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

নির্বাচনী সহিংসতায় নৌকা প্রতিকের চার কর্মী গুরুতর জখম, ঝুকি পুর্ন কেন্দ্র, অতিরিক্ত পুলিশ মোতায়নের দাবি

admin
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০১৬

বেনাপোল প্রতিনিধিঃ শার্শার ইউপি নির্বচনকে ঘিরে সহিংসতায় নৌকা প্রতিকের চার কর্মী গুরুতর জখম বিভিন্ন ইউনয়িন থেকে খবর পাওয়া গেছে।
বাঁগআচড়ার আলমগীর তার নির্বাচনী এলাকা ১ নং ওয়ার্ডে তার প্রতিদ্বন্দী প্রার্থী রাজ্জাকের  নির্বাচনী অফিস ভেংগে গুড়িয়ে দিয়ে নিয়ে গেছে অফিসের জিনিস পত্র।

বিএনপির  চেয়রম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারনার মাইক ভেংগে দিয়েছে কিছু দর্বৃত্তরা । বাহাদুরপুর ইউনিয়নের মিজানুর রহমানের নির্বাচনি নৌকা প্রতিক পুড়িয়ে এবং এলাকায় বোমা হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করেছে  তার প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমানের সমর্থকরা। আবার মফিজুর রহমানের কর্মি সমর্থকদের উপর হামলা করে মারাত্মক যখম করেছে নৌকা প্রতিকের সমর্থরা বলে অভিযোগ করেছে এলাকার মানুষ।

অপরদিকে লক্ষনপুর ইউনিয়নে নৌকা প্রতিকের ঘাটি যেখানে, সেখানে রাত্রের অন্ধকারে বোমা বর্ষন করেছে দুর্বৃত্তরা। নিজামপুর ইউনিয়নে ও রাতের অন্ধকারে বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। সহিংসতায় শার্শার কায়বা ইউপির নৌকা প্রতিকের চার কর্মী গুরুতর জখম হয়েছে। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়েছে।

আহতরা হলেন রাড়ীপুকুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে তরিকুল ইসলাম তারেক, জামাল উদ্দিনের পুত্র আলমগীর, পশ্চিম কোটা গ্রামের আজগর আলীর পুত্র আসাদুল ও একই গ্রামের জিয়ারুল ইসলাম।

অপরদিকে বেনাপোলের পুটখালি ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হাদিউজ্জামান অভিযোগ করে বলেছেন তারা নির্বচনি এলাকার পুটখালি, বারোপোতা, কৃষ্ণপুর খলসি কেন্দ্র অত্যান্ত ঝুকিপুর্ন। বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর এবং ঘিবা কেন্দ্র ঝুকি পুর্ন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান। নৌকা প্রতিকের মিজানুর রহমান অভিযোগ করেছেন ডুবপাড়া এবং শাখারীপোতা অত্যান্ত ঝুকি পুর্ন । ইতিমধ্যে ডুবপাড়া গ্রামে বোমা ফাটিয়ে রাতের অন্ধকারে তার নৌকা প্রতিকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

প্রার্থীরা ঝুকি পুর্ন এলাকায় যাতে কোন সংহিসতা মুলক ঘটনা না ঘটে তার জন্য প্রশাশনের নিকট অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর লোক নিয়োজিত করার দাবি জানান।

এ ব্যাপাওে শার্শার ওসি মনিরুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, নির্বচনী এলাকায় কোন প্রাকার সংহিসতা যাতে না ঘটে সে ব্যাবস্থা করা হবে। আর যেখানে কোন দুর্ঘটনা ঘটছে পুলিশ খবর পেলে সাথে সাথে সেখানে ব্যাবস্থা নিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..