× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

স্বাস্থ্যবিধির কোন নির্দেশনা মানছে না রাজধানীর গণপরিবহন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
নির্দেশনা মানছে না গণপরিবহন

কয়েকদিন স্বাস্থ্যবিধি বলতে শুধুমাত্র শারীরিক দূরত্ব বজায় রাখলেও আজ বৃহস্পতিবার (৪ জুন) থেকে সেটাও মানছে না অনেক গণপরিবহন। এতে করোনা ভাইরাস সংক্রমণ আরো ভয়াবহ রূপ নিতে পারে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর মিরপুর, ফার্মগেট ও এয়ারপোর্ট সড়ক ঘুরে দেখা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী গণপরিবহনে তাপমাত্রা পরীক্ষা করে যাত্রী তোলার কথা থাকলেও সেটা প্রথম দিন থেকেই মানছে না কোনো গণপরিবহন। এছাড়াও হ্যান্ড স্যানিটাইজার ও প্রতিদিন একাধিকবার জীবাণুনাশক স্প্রে করার কথা থাকলেও কোনোটাই করা হচ্ছে না। এমনকি অনেক চালক ও যাত্রী মাস্কও ব্যবহার করছেন না।

এই কদিন আসন ফাঁকা রেখে শারীরিক দূরত্ব বজায় রাখলেও বৃহস্পতিবার গণপরিবহনে গাদাগাদি করে যাত্রী বহন করতে দেখা গেছে। পাশাপাশি আসনে বসে যাত্রী বহন করছে অনেক গণপরিবহনই। ফলে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা বেড়েই চলছে। বাড়তি ভাড়া নিয়ে আসন ফাঁকা না রেখে যাত্রী বহন করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

পল্লবী, বিকল্প, সালসাবিল, আকিক, উইনারসহ বিভিন্ন গণপরিবহন ঘুরে দেখা যায়, গাদাগাদি করে বসে যাচ্ছেন যাত্রীরা। নেই শারীরিক দূরত্ব। হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে না। বাসের চালকের সহকারী দরজায় দাঁড়িয়ে গায়ে হাত দিয়ে যাত্রী তুলছে।

পরিবহনের সহকারীকে জিজ্ঞেস করলে বলেন, অনেক সময় যাত্রীরা উঠে পড়েন। তাই শারীরিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা আসলেই কঠিন। নিয়ম হচ্ছে এক ট্রিপ দেওয়ার পর জীবাণুনাশক স্প্রে করা, কিন্তু সেটা করার সামর্থ্য কোনো গণপরিবহনেরই নেই। তাই ঝুঁকি তো আছেই।

যাত্রী বলেন, এতদিন শারীরিক দূরত্ব বজায় রাখলেও এখন সেটাও মানছে না। এতে আমরা আরও ঝুঁকি নিয়ে যাতায়াত করছি। আমরা বাড়তি ভাড়া ঠিকই দিচ্ছি, কিন্তু তারা গাদাগাদি করে যাত্রী নিচ্ছে। তাহলে কেন আমরা বাড়তি ভাড়া দেবো।


এ ক্যটাগরির আরো খবর..