× Banner
সর্বশেষ
আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬

নিরাপত্তাহীনতায় ভুগছে স্কুল ছাত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

ঠাকুরগাঁওপ্রতিনিধি: চার বখাটে ছেলের বিরুদ্ধে অভিযোগ করে নিরাপত্তাহীনতায় ভুগছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার টেংরিয়া গ্রামের এক স্কুল পড়–য়া ছাত্রী।

অভিযোগে জানাযায়, পাশ্ববর্তী (রানীশংকৈল) উপজেলার তফিল উদ্দিনের ছেলে রাব্বি নেতৃত্বে চার বখাটে ছেলে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওই স্কুল পড়–য়া ছাত্রী’র ঘরে ঢুকে পড়ে এবং তাকে ধর্ষনের চেষ্টা করে।

তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সে রক্ষা পায়। পরে এঘটনার বিচার চেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কে নালিশ দেয় ভুক্তভোগী। ওই স্কুল ছাত্রী’র মামা বাবুল হোসেন অভিযোগ করে বলেন,চেয়ারম্যানের কাছে বিচার দাবি করলে তিনি বিশ হাজার টাকা দাবি করেন। তার দাবি মেটাতে রাজি না হওয়ায় চেয়ারম্যান উল্টো বাবুলের ভাগনি কে শারীরিক নির্যাতন করে। অন্য দিকে বখাটেরা ওই মেয়েটি কে মামলা বা অভিযোগ না দিতে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। জানা গেছে, ওই মেয়েটি’র মামা ছাড়া আর কেউ নেই। তার আশ্রয়ের কোন ঠিকানা নেই। নিরাপত্তার জন্য সে প্রধানমন্ত্রী’র সাহায্য কামনা করছে।
এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম নির্যাতনের বিষয় অস্বীকার করে বলেন,আমার বিষয় যে অভিযোগ উঠছে তা আদো সত্য না। ভাবমূর্তি ক্ষুর্ণকরার অপচেষ্টা।স্থানীয় ভাবে বিষয়টি মিটিয়ে ফেলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..