× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে -বিভাগীয় কমিশনার

Kishori
হালনাগাদ: রবিবার, ২ মার্চ, ২০২৫
নিরপেক্ষ নির্বাচন উপহার

গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট দিয়ে রাজা নির্বাচন করা আমাদের দেশে অনেক পুরোনো সিস্টেম। এ প্রক্রিয়াকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। যে কোনও শর্তে, যে কোনও অবস্থাতেই দেশের মানুষকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।  বলেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

রোববার (২ মার্চ) সকাল ১০টায় নগরের সার্কিট হাউস এলাকা থেকে বেলুন উড়িয়ে ভোটার দিবসের শুভ উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে ৭ম বারের মত জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।

র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ অনেকে অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার বক্তৃতা করেন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয় এবং থানা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, এ দিবসের মূল উদ্দেশ্য হলো নাগরিকদের সচেতন করা, ভোট দানে আগ্রহী করে তোলা। নিরপেক্ষ নির্বাচন দেওয়ার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেটা নিজ নিজ জায়গা থেকে পূরণ করতে হবে।

তিনি বলেন, ভোট দেওয়ার প্রচলন আমাদের দেশে অনেক প্রাচীন। যখন ভারতবর্ষ ছিল তখন থেকেই ভোট দিয়ে রাজা নির্বাচন করার প্রক্রিয়া চলমান রয়েছে। রাজা গোপালকে ভোট দিয়ে এদেশের জনগণ রাজা নির্বাচন করেছিল এবং পাল বংশ প্রায় ৪শ বছর এ জনপদ শাসন করেছিল।

এ উপলক্ষে দুপুরের পর থেকে দিনব্যাপী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এনআইডি সেবা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..