নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক, নিহত-২

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক, নিহত-২

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে পুকুরে পড়ে গেছে। এতে ট্রাকের দুই যাত্রী নিহত ও কমপক্ষে ২১ জন আহত হয়েছে। নিহতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার তুফানী বেগম (২৮) ও শরিয়তপুর জেলার রাজিয়া বেগম (৩০)। হতাহতরা সকলেই বেদে সম্প্রদায়ের বাসিন্দা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী বেদে সম্প্রদায় বহনকারী একটি ট্রাক মহাসড়কের উজিরপুরের মোড়াকাঠি এলাকা অতিক্রমকালে বেপরোয়াগতির যাত্রিবাহী বাসের কারনে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে উল্টে পড়ে যায়।

বেদে সম্প্রদায়ের ২৩ জন আহত হয়। খবরপেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুফানী ও রাজিয়াকে মৃত বলে ঘোষনা করেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দূর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।