শশীভূষণে ছাত্রলীগের মানবিক টিমের ইফতার বিতরণ

শশীভূষণে ছাত্রলীগের মানবিক টিমের ইফতার বিতরণ

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়ন ছাত্রলীগের মানবিক টিমের আয়োজনে দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

রবিবার(১০ মে) বিকাল ৪টার দিকে শশীভূষণ থানা সদর বাজার ও এওয়াজপুর এলাকায় এসব ইফতার বিতরণ করা হয়।

শশীভূষণ থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও এওয়াজপুর ইউনিয়ন মানবিক টিমের প্রধান মো. হাজী সোহেল জানান, ভোলা-৪, চরফ্যাসন-মনপুরা আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পক্ষে দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন এওয়াজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন, যুগ্ন সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন অভি সিকদার, মো. মনির, মিজু, হেলাল মাতব্বর, নাহিদ মোনায়েম, মাহবুব আলম, রায়হান প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।