ভোলার লালমোহনে স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধর

ভোলার লালমোহনে স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধর

ভোলা প্রতিনিধি॥  ভোলার লালমোহন উপজেলায় বিবি জান্নাত (১৪) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবারে রাত সাড়ে ৮টার দিকে ওই উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন ৭নং ওয়ার্ড এলাকার শামছল হক মিয়া বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

বিবি জান্নাত ওই বাড়ির শামছল হকের মেয়ে এবং গজারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নিজ বসতঘরের আাড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটে বলেও জানান তিনি। লাশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।