× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে ঢাকা ও চট্টগ্রাম পুঁজিবাজারে লেনদেন।

লেনদেনে প্রথম আধ ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ১৪ পয়েন্ট আর চট্টগ্রামে ৩১ পয়েন্ট।

এর আগে টানা পাঁচ কার্যদিবস বুধবার, মঙ্গলবার, সোমবার, রোববার ও বৃহস্পতিবার (২১, ২৪, ২৫, ২৬ ও ২৭ এপ্রিল) উভয় বাজারে সূচকের নিন্মমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

এপ্রিলের শেষ বৃহস্পতিবার লেনদেনের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক কমতে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে চার হাজার ২২৪পয়েন্টে অবস্থান করছে।

অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৩১ পয়েন্ট কমে সাত হাজার ৮৯৫ পয়েন্ট অবস্থান করছে।

সকাল ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৭১কোটি ৬০ লাখ টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১২৯ এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি।

অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে চার কোটি ৯৯ লাখ টাকা। লেনদেন হওয়া ১০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ৫৬টির ও অপরিবর্তিত আছে ১৭টির।


এ ক্যটাগরির আরো খবর..