× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

নিম্নচাপ আরও শক্তিসঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেবে

Dutta
হালনাগাদ: রবিবার, ২৩ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Cyclone.jpg

বাংলাদেশ-ভারতের দিকে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড়ের নাম ‘যশ’। এর নামকরণ করেছে ওমান বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পুরো উপকূলকে সতর্ক থাকতে হবে।

ঘূর্ণিঝড় ‘যশ’ এর কারণে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আজ রোববার (২৩ মে) নিম্নচাপ আরও শক্তিসঞ্চয় করে সোমবার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেবে। বুধবার সন্ধ্যায় উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে।

নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সেই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে ২৩ মে’র মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..