× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

পিঁ আই ডি

নিবন্ধনের অনুমতি পেল আরও ৯টি অনলাইন নিউজ পোর্টাল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
নিবন্ধনের অনুমতি পেল

দেশের আরও ৯টি অনলাইন নিউজ পোর্টাল ও ৮টি পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পত্রিকার অনলাইনগুলোর মধ্যে সাতটি দৈনিক এবং একটি সাপ্তাহিক পত্রিকার অনলাইন সংস্করণ রয়েছে।

সোমবার (২০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

পত্রিকা গুলো হলোঃ- এবিসিন্যাশনালনিউজ২৪ ডটকম, এনএনএন ডট মিডিয়া, দিরাইজিংক্যাম্পাস ডটকম, সত্যকণ্ঠ ডটকম, বাংলারজনতা ডটকম, চাটগানিউজ ডটকম, দেশসংবাদ ডটকম, নানটিভিবিডি ডটকম, নিউজফরজাস্টিস ডটকম

বিজ্ঞপ্তি দুটিতে জানানো হয়, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা প্রদান সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ৩০(ত্রিশ) কার্যদিবসের মধ্যে তথ্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন নিবন্ধন ফি এককালীন ১০ হাজার টাকা জমা দিতে হবে। বাৎসরিক নবায়ন ফি দিতে হবে পাঁচ হাজার টাকা। এছাড়া নিবন্ধনের ওপর সারচার্জ দিতে হবে দুই হাজার টাকা। তবে এক মাসের মধ্যে জমা না দিলে সারচার্জ দিতে হবে পাঁচ হাজার টাকা।

নিবন্ধনের অনুমতি পাওয়া অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালের মালিক/সম্পাদক/প্রকাশককে সরকারি বিধিবিধান অনুসরণ করে ট্রেজারি চালানের মাধ্যমে নির্ধারিত ফি জমা এবং নিবন্ধন ফর্ম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রধান তথ্য অফিসার কাছে সচিবালয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

এতে ১৪২২২১২ কোডে ট্রেজারি চালানের মাধ্যমে ১০ হাজার টাকা নিবন্ধন ফি, ১৪২২৩৩৫ ট্রেজারি চালানে নবায়ন ফি এবং ১৪২২৪০৬ চালানের মাধ্যমে সারচার্জ জমা দেয়ার অনুরোধ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..