× Banner
সর্বশেষ
৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে – রেলপথ মন্ত্রী নবীগঞ্জে জমে উঠেছে ঈদের মাকের্ট, ক্রেতাদের উপচেপড়া ভীড় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

নিজ চিংড়ী মহালের ইজারা বাতিলের নির্দেশ প্রদান করলেন ভূমিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩০ মার্চ, ২০২২
ইজারা বাতিলের নির্দেশ

 পৈতৃকসূত্রে ইজারার স্বত্ব-প্রাপ্ত চিংড়ী মহালের ইজারা নীতিগত কারণে বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

আজ বুধবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন-কক্ষে অনুষ্ঠিত জাতীয় চিংড়িমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করার সময় এই নির্দেশ প্রদান করেন ভূমিমন্ত্রী। চিংড়ী মহাল ইজারার ব্যাপারটি ভূমিমন্ত্রীর নিজ মন্ত্রণালয়ভুক্ত হওয়ায় নীতিগত কারণে পৈতৃক-সূত্রে ইজারার স্বত্ব-প্রাপ্ত (হস্তান্তরিত) চিংড়ী মহালের ইজারা বাতিলের এই নির্দেশনা প্রদান করলেন ভূমিমন্ত্রী।

সভায় এই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং জাফর আলম। এসময় আরও উপস্থিত ছিলেন ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ।

এছাড়াও, চিংড়ী মহালের রাজস্ব প্রদানে হয়রানি রোধে ভূমিমন্ত্রী অনলাইন ব্যবস্থাপনা চালুর নির্দেশ প্রদান করেন। তিনি চিংড়ী মহলের ইজারাগ্রহীতাদের দুর্ভোগ কমাতে রাজস্ব জমা প্রদানের সাথে-সাথে ডিসিআর দিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্যেও নির্দেশ প্রদান করেন।

একই পরিবার থেকে একাধিক সদস্য যেন একই সাথে চিংড়ী মহালের ইজারা না পান, সে ব্যাপারে যাচাইয়ের জন্য অটোমেটেড সিস্টেম তৈরি করারও নির্দেশ প্রদান করেন ভূমিমন্ত্রী। এছাড়া, চিংড়ী-মহাল নীতিমালা আধুনিকায়নসহ এনআইডি ব্যতীত চিংড়ী-মহাল ইজারা না দেওয়ার ব্যাপারেও আজ সভায় এক নীতিগত সিদ্ধান্ত হয়।

আজকের সভায় বিভিন্ন জেলার প্রতিবেদনের ভিত্তিতে ৪৪টি চিংড়ী মহালের ইজারার প্রস্তাব উত্থাপন করা হয়। এরমধ্যে সাতক্ষীরার ১৩৫ একর আয়তনের চিংড়ীমহাল চিংড়ী চাষের অনুপযুক্ত হওয়ায় তা জলমহালে রূপান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়।

উল্লেখ্য, সারা দেশে প্রায় ১৫৯৬টি চিংড়ি মহাল আছে যা কোটিকোটি টাকার রাজস্ব আয়ের উৎস।

ভূমি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কক্সবাজার ও সাতক্ষীরার জেলার মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চিংড়ী চাষ ও ব্যবসায় যুক্ত ব্যক্তিবর্গ সহ বিভিন্ন অংশীজন অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..