× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

নিজ্জার হত্যা চক্রান্তে ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র

Kishori
হালনাগাদ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদব

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খালিস্তানপন্থি শিখ নেতাকে হত্যার ব্যর্থ চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ভারতের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হওয়া এই ব্যক্তির নাম বিকাশ যাদব (৩৯)। কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার আরেক সন্দেহভাজন নিখিল গুপ্তকে বিচারের মুখোমুখি করার জন্য চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছিল। আর যাদব এখনও পলাতক।

অভিযোগে যুক্তরাষ্ট্র বলেছে, বিকাশ যাদবকে নিয়োগ দিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা। বিদেশে গোয়েন্দা তৎপরতা চালায় এই সংস্থা। তাকে একজন ‘সিনিয়র ফিল্ড অফিসার’ হিসেবে উল্লেখ করেছে ওই সংস্থা। ভারতের হয়ে নিরাপত্তা ব্যবস্থাপনা ও গোয়েন্দাগিরির কাজ করতেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অভিযুক্তকরণ নথিতে বিকাশকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, যুক্তরাষ্ট্র-কানাডার দ্বৈত নাগরিক খালিস্তানপন্থি শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুন হত্যাচেষ্টার ষড়যন্ত্রে ভারতীয় এজেন্টরা জড়িত ছিল।

মার্কিন অভিযুক্তকরণের নথিতে বলা হয়, ২০২৩ সালের মে মাস থেকে পান্নুনের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিচালনায় ভারতে ও বিদেশে থাকা অন্য ব্যক্তিদের সঙ্গে একত্রে কাজ করেছিলেন বিকাশ যাদব। সেই সময় তিনি ভারত সরকারের কর্মচারী ছিলেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যাদব এখন ভারতে আছেন। যুক্তরাষ্ট্র তার প্রত্যর্পণ চাইবে বলে ধারণা করা হচ্ছে। খালিস্তানপন্থিদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে থাকে ভারত। দেশটি তার নিরাপত্তার জন্য খালিস্তানপন্থিদের ‘হুমকি’ হিসেবে বিবেচনা করে।

এক বিবৃতিতে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার ওয়ে বলেন, আসামি (যাদব) একজন ভারতীয় সরকারি কর্মচারী। তিনি একজন অপরাধীর সহযোগীর সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন এবং আমেরিকার মাটিতে একজন মার্কিন নাগরিককে হত্যার চেষ্টা করেছিলেন। এফবিআই তাদের সাংবিধানিকভাবে সুরক্ষিত অধিকার প্রয়োগ করার জন্য যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য সহিংসতা বা অন্যান্য প্রচেষ্টা সহ্য করবে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অভিযুক্তকরণ নথিতে যে ব্যক্তির নাম এসেছে, তিনি এখন আর ভারত সরকারের কর্মচারী নন। এই বক্তব্য থেকে এটাই নিশ্চিত হয় যে—একসময় ভারতের সরকারি কর্মকর্তা ছিলেন বিকাশ যাদব।

এর আগে ভারত বলেছিল, পান্নুন হত্যাচেষ্টার সঙ্গে ভারতীয় গোয়েন্দাদের জড়িত থাকার যে অভিযোগ আনা হয়েছে, তা নিয়ে নিজস্বভাবে অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে নয়াদিল্লি। দেশটির সরকার এ-ও বলেছিল, তারা দেশের বাইরে কোনো হত্যাকাণ্ড চালায় না। পান্নুন হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে যদি কোনো ভারতীয় নাগরিক জড়িতও থাকেন, তিনি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশপ্রাপ্ত নন।


এ ক্যটাগরির আরো খবর..