নিজেদের আইন ভঙ্গ করেছে নির্বাচন কমিশন: ফখরুল

বিশেষ প্রতিবেদকঃ নির্বাচন কমিশন তারা নিজেদের আইন নিজেরাই ভঙ্গ করেছে। আমাদের সুনির্দিষ্ট অভিযোগের পরেও নির্বাচন কমিশন কোনও ভূমিকা রাখেনি। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে গাজীপুরের ফলাফল তাদের পক্ষে নিয়েছে আওয়ামী লীগ। বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের অবস্থান জানাতে বুধবার সকাল ১১টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি নির্বাচন বিষয়ে বিএনপির অবস্থান এবং আসন্ন রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচন ইত্যাদি বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৪১৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে চার লাখ ১০ ভোট পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

গাজীপুর সিটির এই নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ করেছে বিএনপি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।