এদিকে এই রায়ের কার্যকরকে ঘিরে সাঁথিয়াসহ পাবনা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তাঘাটে মানুষের স্বাভাবিক চলাচল হ্রাস পেয়েছে।
পাবনা পুলিশ সুপার আলমগীর কবির জানান, নিজামীর রায় কার্যকর নিয়ে যাতে কোনো নাশকতার ঘটনা না ঘটে এজন্য প্রয়োজনীয় সংখ্যাক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর টহল। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, ৭টি চেকপোস্ট বসিয়ে যাদের সন্দেহ করা হচ্ছে তাদের তল্লাশী করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। গতরাতে জামায়াত-শিবিরের ৩ জনকে আটক করা হয়েছে।