মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় নিখোজ হওয়ার ১০দিন অতিবাহীত হলেও খোজ মেলেনি পুষ্প রানী (২৪) নামের এক গৃহবধুর ।
সে উপজেলার বান্নাদাহ গ্রামের রিপন কুমার বিশ্বাসের স্ত্রী। রিপন জানায়,গত ১৭ জানুয়ারী রাত সে বাড়ি থেকে চলিয়া যায়। সকালে উঠে তাকে কোথাও খুজে পাইনি। এব্যাপারের শালিখা থানায় একটি সাধারণ ডাইরী করেছি।