কিশোরগঞ্জের নিকলীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ড এর উপজেলা সদর ইউনিয়ন শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিতে উপজেলার কামারহাটি গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ মিয়ার ছেলে শিমুল খান মনিরকে সভাপতি ও ধোপাহাটি গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র সূত্রধর এর ছেলে ইন্দ্রজিত সূত্রধরকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
গত ১৮ই অক্টোবর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর ছিদ্দিক স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সভাপতি শিমুল খান মনির ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিত সূত্রধর সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।




