× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/congratulate-BD-Cricket-Team.jpg

নিউজিল্যান্ডের বিপক্ষে ০৫ ম্যাচ সিরিজের ০১ ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো ঐতিহাসিক টি-টুয়েন্টি সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি।

আজ মিরপুরে অনুষ্ঠিত ৪র্থ ম্যাচে ক্রীড়া প্রতিমন্ত্রী স্টেডিয়ামে উপস্থিত থেকে বাংলাদেশ দলের নান্দনিক খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।

ম্যাচ শেষে এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সোনার ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এ অনন্য সন্ধিক্ষণে আমাদের জন্য এ অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের। নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন এক অপ্রতিরোধ্য শক্তি। আশা করি সিরিজের বাকি ম্যাচগুলোতেও সাফল্যের এ ধারাবাহিকতা বজায় থাকবে।’

উল্লেখ্য মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ সহজেই ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে বাংলার দামাল ছেলেরা নিউজিল্যান্ডকে ৯৩ রানে অলআউট করে ৫ বল হাতে রেখে মাত্র ৪ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় ।


এ ক্যটাগরির আরো খবর..