× Banner
সর্বশেষ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউইয়র্কে হামলায় অস্বস্তিতে বাংলাদেশিরা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

নিউজ ডেস্কঃ নিউইয়র্কের ম্যানহাটনে সোমবার  বাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই সন্ত্রাসী হামলা চেষ্টায় আটক করা হয়েছে ২৭ বছরের বাংলাদেশি  যুবক আকায়েদ উল্লাহকে। ওই যুবক বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের।

যুক্তরাষ্ট্রের মূল ধারার গণমাধ্যম এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরা বেশ সচেতনভাবেই বলছেন, এই হামলার খবরের সঙ্গে সঙ্গে তার জাতীয়তা কি সেটা কোনো সংবাদ বিবেচ্য হওয়া উচিৎ নয়। তবু সেখানে বসবাসকারী বাংলাদেশিদের অনেকেই ভাবছেন, বিব্রত হওয়ার সীমা অতিক্রম হয়েছে আকায়েদের এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে।

ঘটনার দিন বিকেল সোয়া ৫ টার দিকে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলনের আয়োজন করে নিউইয়র্ক পুলিশ বাহিনীতে কাজ করা কয়েকশ’ বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশদের সংগঠন বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)।

‘উই স্ট্যান্ড উইথ অল আমেরিকান, উই উইল ফাইট’ এ কথা উল্লেখ করে সংগঠনটির প্রেসিডেন্ট শামসুল হক বলেন, এটা আমাদের সব বাংলাদেশির জন্য একটি দুঃখের দিন।

তিনি বলেন, এটা কোনো পুলিশি আনুষ্ঠানিক বক্তব্য নয় বা এনওয়াইপিডি আমাদেরকে দাঁড়িয়ে কিছু বলার জন্য পাঠায়নি। আমরা এখানে আমাদের নিজেদের প্রয়োজনে দাঁড়িয়েছি, যে আমাদের খারাপ লাগছে। বাংলাদেশি পুলিশ সদস্য হিসেবে আমরা সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি নিন্দা এবং ঘৃণা জানাই। সন্ত্রাসী কর্মকাণ্ড কেবল তাদের মাধ্যমেই সংগঠিত হয় যারা সন্ত্রাসী। সেই সন্ত্রাসীদের একজন হিসেবে বাংলাদেশির নাম এসেছে, এতে মর্মাহত।

সংবাদ সম্মেলনে কয়েকজন পুলিশ সদস্য, নিউইয়র্ক পুলিশের সতর্কতামূলক পোস্টার এবং ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকেন। তারা অনুরোধ রাখেন, যদি কেউ সন্দেহমূলক কিছু দেখেন, তাহলে সাথে সাথেই যেন পুলিশকে জানান।

উল্লেখ্য, হামলাকারী আকায়েদের  বাড়ি সন্দীপের মুছাপুরে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..