মোহাম্মদ নাসিমের অবস্থা স্থিতিশীল, সিঙ্গাপুর নেয়া যাবে কিনা সিদ্ধান্ত বৃহস্পতিবার

মোহাম্মদ নাসিমের অবস্থা স্থিতিশীল, সিঙ্গাপুর নেয়া যাবে কিনা সিদ্ধান্ত বৃহস্পতিবার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয় দফায় পর্যবেক্ষণের ৭২ ঘণ্টা শেষে কাল বৃহস্পতিবার তাঁর চিকিৎসায় নতুন সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। সিদ্ধান্ত হতে পারে সিঙ্গাপুর নেয়ার বিষয়েও।

আজ বুধবার রাতে এমনটাই জানিয়েছেন মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

তিনি জানান, শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে তাঁর অবস্থা দেখা হবে। তবে পরিবার চাইলে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নিতে পারে।

নাসিমের পরিবারের একটি সূত্র জানায়, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়ার ইচ্ছে আছে তাদের। মেডিকেল বোর্ডের পরামর্শ মেনে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই প্রয়োজনীয় খোঁজ নিতে শুরু করেছেন পরিবারের সদস্যরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।