× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নাশকতার মামলায় ফখরুল-আব্বাসের জামিন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

রমনা থানার একটি নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এসএম শাহজাহান, আব্দুস সালামসহ ৭ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) তারা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লা এ জামিন মঞ্জুর করেন।

এ মামলায় ম্যাজিস্ট্রেট আদালত থেকেও জামিনে ছিলেন তারা। চার্জশিট দেওয়ার পর মামলাটি মহানগর দায়রা আদালতে বদলি হলে বিচারিক আদালতে ফের জামিন আবেদন করেছিলেন।

জামিন মঞ্জুরের বিষয়টি জানান ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, ২০১৩ সালের ডিসেম্বর মাসে নাশকতার অভিযোগ এনে রমনা থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।

আগামী ২৬ মে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে


এ ক্যটাগরির আরো খবর..