× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

নার্সারির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা!

admin
হালনাগাদ: সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

গাজীপুর সিটি করপোরেশনের শরীফপুর সোন্ডা এলাকার একটি কাশবন থেকে গতকাল রোববার সন্ধ্যায় নার্সারি শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে ধর্ষণের পর ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

নিহত শিশুর নাম তাফান্নুম তাহি (৫)। সে শরীফপুর সোন্ডা এলাকার হুমায়ুন কবিরের মেয়ে। তাহি স্থানীয় মাতৃছায়া কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির ছাত্রী ছিল।

গাজীপুর মহানগরের গাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির উদ্দিন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শরীফপুর সোন্ডা এলাকায় নিজ বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকেন বরিশালের বাসিন্দা হুমায়ুন কবির। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাঁর স্ত্রী মাতৃছায়া কিন্ডারগার্টেনের শিক্ষক। তাদের দুই মেয়ের মধ্যে তাফান্নুম তাহি ছোট। গতকাল বেলা ১১টার দিকে গোসল করার জন্য পাশেই তার নানা আমির হোসেনের বাড়িতে যায় তাহি। এরপর দুপুর হয়ে গেলেও সে বাসায় ফিরে না এলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেলে বাড়ির কাছের একটি কাশবনে তাহির লাশ দেখতে পান তাঁরা।

খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

এসআই কবির উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে কৌশলে ওই কাশবনে নিয়ে গিয়ে ধর্ষণ করে কোনো ব্যক্তি। পরে বিষয়টি জানাজানির ভয়ে ইট দিয়ে মাথা থেঁতলে শিশুটিকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় সে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..