× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

নারী নির্যাতন মামলা পরোয়ানা জারি: গ্রেফতার হচ্ছে না নৌ-কর্মকর্তা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদক: নির্যাতনের অভিযোগে স্ত্রী নুসরাতের করা মামলায় নৌবাহিনী কর্মকর্তা তানভীর আলম খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ১৫ দিন পার হলেও গ্রেফতার হচ্ছে না আসামী। নুসরাতের আইনজীবীর অভিযোগ, আসামী তানভীর আলম খান প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না।

সূত্রে জানা গেছে, গত ২৭-০৯-২০১৭ বুধবার তানভীর আলম খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর জাজ সফিউল আজম। এ সময় তানভীরের বাবা, মা ও ভাইকে ট্রাইব্যুনালে তলব করে সমন জারির আদেশও দেয়া হয়। নুসরাত চলতি বছরের অগাস্ট মাসে রাজধানীর ভাটারা থানায় মামলাটি দায়ের করেন।

জানা গেছে, নুসরাত তার মায়ের কাছ থেকে পাওয়া সম্পত্তি স্বামী তানভীর খানের বিরুদ্ধে লিখে না দেওয়ায় তার (নুসরাত) ওপর স্বামী, শশুর ও শাশুড়ি নির্যাতন চালায়। নির্যাতনের শিকার হয়ে নুসরাত একাধিকবার হাসপাতালে ভর্তি হন।

নুসরাতের আইনজীবী বলেন, তানভীর ও নুসরাতের মধ্যে সম্পত্তি নিয়ে যে দ্বন্দ্ব ছিল। উভয় পরিবারের আত্মীয়-স্বজনের মধ্যস্থতায় আসামীরা ক্ষমা চেয়ে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দিয়ে নুসরাতকে ঘরে ফিরিয়ে নিয়েছিলেন। তবে ফিরিয়ে নেয়ার পরও কিছু দিন স্বাভাবিক থাকলেও ফের শুরু হয় নির্যাতন। উপায় না পেয়ে আলাদা বাসায় ওঠেন নুসরাত। তানভীর সেখানে গিয়েও চলতি বছরের ২৫ জুন নুসরাতের ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালায়।


এ ক্যটাগরির আরো খবর..