× Banner
সর্বশেষ
ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন – স্বাস্থ্যমন্ত্রী পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন

পিআইডি

নারীর ক্ষমতায়ন-অধিকার প্রতিষ্ঠা-লিঙ্গ সমতাকরণের উজ্জ্বল দৃষ্টান্ত প্রধানমন্ত্রী-স্পিকার

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
নারীর ক্ষমতায়ন-অধিকার প্রতিষ্ঠা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের অগ্রদূত। তিনি বাংলাদেশকে সারাবিশ্বে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গ সমতাকরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন। বলেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনস্থ উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প আয়োজিত ‘স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান প্রদান অনুষ্ঠান-২০২২ এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, উই-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা. আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম এবং দূরদৃষ্টিসম্পন্ন চিন্তাধারা, সংবেদনশীলতা সকল কিছুর মধ্যে দিয়েই আজকে বাংলাদেশের নারীরা দৃশ্যমানভাবে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে এসেছে। দেশের সর্বস্তরের নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে নারী বান্ধব ই-কমার্স প্লাটফর্ম তৈরি করেছেন। ফলে অসংখ্য নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে। ডিজিটাল বাংলাদেশে নারীরা ঘরে বসেই ই-কমার্সে সংযুক্ত হবার সুযোগ পাচ্ছেন। ‘

তিনি বলেন, ‘শিল্পায়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নে এসএমই তথা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভূমিকা ও অবদান অনস্বীকার্য। ই-কমার্সের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রদত্ত এই অনুদান কার্যকর ভূমিকা রাখবে। ‘

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘নারীর প্রকৃত ক্ষমতায়নে নারীর আর্থিক সক্ষমতার গুরুত্বকে বঙ্গবন্ধু তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। আর তা বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি প্রধান অতিথির পরামর্শ অনুযায়ী প্রত্যেক সংসদীয় আসনে দুইজন করে নারী উদ্যোক্তাকে অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন। ‘

অনুষ্ঠানে এক হাজার জন স্মার্ট নারী উদ্যোক্তার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৫ কোটি টাকার অনুদান ও সম্মাননা প্রদান করা হয়। স্পিকার ওই অনুদান ও সম্মাননা তুলে দেন এবং এই মহতী আয়োজনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..