× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

পিআইডি

নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
নারীর অধিকার

নারীদের অধিকার আদায়ে পিছপা না হওয়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নারীদের যোগ্যতা অর্জনের বিকল্প নাই; কারো করুণা নিয়ে বেঁচে থাকা যাবেনা। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে। নারী কর্মকর্তা- কর্মচারীরা অধিকার আদায়ে এগিয়ে আসলে দ্বিগুণ গতিতে আপনাদের জন্য এগিয়ে আসবো।

আজ সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশে এবারের আন্তর্জাতিক নারী দিবস শুরু হয়েছে খারাপ কিছু ঘটনার মধ্য দিয়ে। আর এসব ঘটনার মাধ্যমে সরকারকে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে এবং তা বিশ্বাস করার অনেক কারণ রয়েছে। আবার কিছু ক্ষেত্রে সমাজে এখনও নারীদের নিরাপত্তা দেয়া যায়নি। তিনি আরো বলেন, সমাজে কিছু মানুষের পাশবিকতা, হিংস্রতা বর্ণনা বা নিন্দা করার ভাষা আমাদের জানা নাই।

জাতীয় সংসদে নারীদের সরাসরি নির্বাচনের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, কিছু দিনের জন্য নারীদের জন্য আসন সংরক্ষণ করা যেতে পারে। এখানে শুধু রাজনৈতিক দল নয় যে কোন নারী নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে সে ব্যবস্হা করতে হবে। কিন্তু পূর্ববর্তী কোন সরকার এ ধরনের ব্যবস্হা তৈরি করে যায়নি। যা নারীদের জন্য দুঃখজনক।

নারী পুরুষের সমতার ক্ষেত্রে কর্ম তরান্বিত করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, যে গতিতে কাজ হচ্ছে সে গতিতে চললে আগামী শতাব্দীতে নারী-পুরুষের সমতা হবে। কাজেই এ গতিতে চলা যাবেনা। এ দিবসটি থাকার ফলেই আজকে যেভাবে নারীরা তাদের মৌলিক দাবিগুলো উত্থাপন করতে পেরেছে, তাদের অধিকারের কথা বলতে পরেছে।

ফ্যাসিবাদে নারী পুরুষ নাই- ফ্যাসিবাদ ফ্যাসিবাদই উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ শুধু একজন ব্যক্তির কারণে গড়ে উঠেনি বরং কাঠামোগত কারণে ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছে। আর এভাবেই একজন ব্যক্তি ফ্যাসিবাদের প্রতীক হয়ে উঠেছে, যা খুবই দুঃখজনক।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ বেগম শামছুন নাহার আহম্মেদের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান, পরিচালক প্রশাসন ডাঃ মোঃ বয়জার রহমান, বিসিএস লাইভস্টক একাডেমির সহকারী অধ্যাপক ডাঃ কাউসাইন মোবশ্বের, ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আখতার, উপপরিচালক ডাঃ শারমিন সামাদ। এতে স্বাগত বক্তৃতা করেন প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডাঃ তাহমিনা বেগম।


এ ক্যটাগরির আরো খবর..