× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নামের কারণে আটকে গেলো দেব-রুক্মিণীর ‌‘পাসওয়ার্ড’

Biswajit Shil
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

টালিউডের ছবি ‌‌‘পাসওয়ার্ড’ বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ২৯ নভেম্বর। ছবিটিতে প্রধান চরিত্রে রয়েছেন নায়ক দেব। তার বিপরীতে আছেন নায়িকা রুক্মিণী। তবে নামের কারণে সেন্সর বোর্ডে আটকে গেছে ছবিটি। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

কলকাতার বাংলার ‘পাসওয়ার্ড’ ছবিটিতে অভিনয় করেছেন দেব ও রুক্মিণী মৈত্র। ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

জানা গেছে, গত রোজার ঈদে মুক্তি পায় শাকিব খান প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। তাই বোর্ড সদস্যদের সিদ্ধান্ত, কাছাকাছি সময়ে একই নামে আরেকটি ছবির ছাড়পত্র দেওয়া যুক্তিসংগত হবে না।

সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির জানান, এটা জটিল কোনও বিষয় নয়। আমদানিকারকের কাছে ছবির নামের ব্যাখ্যা চাওয়া হয়েছে। এটি পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।

‘পাসওয়ার্ড’ মুক্তির আগে আজ ২৬ নভেম্বর দেব-রুক্মিণী তাদের  ঢাকায় আসছেন। সবকিছু ঠিক থাকলে ‘মিট দ্য প্রেস’-এ অংশ নেবেন। সঙ্গে থাকবেন পরিচালক কমলেশ্বর মুখার্জি। সেখানে শাপলা মিডিয়া থেকে অন্য ছবির ঘোষণাও দেয়া হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..