× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

নোয়াখালী প্রতিনিধি

 নামাজ পড়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ভাইস চেয়ারম্যানের মৃত্যু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ মে, ২০২৫
পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু

নোয়াখালীর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারুল আজিম রাজু (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সাবেক হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

শুক্রবার (৩০ মে) সকাল ৬টার দিকে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড় এলাকার আজিম ভিলায় এ দুঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আজিম হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামে মৃত নুরুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আজিমের বাড়ি জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামে। তিনি বর্তমানে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড় এলাকার আজিম ভিলায় নিজ বাসায় বসবাস করতেন। শুক্রবার ভোরে তিনি বাসার পাশে মসজিদে ফজরের নামাজ পড়তে যান।  নামাজ পড়ে ফেরার পথে বাসার গেইটে তিনি হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।  কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..