বেনাপল প্চরতিনিধিঃ চলে গেলেন বাগআঁচড়া-নাভারন-বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস। শনিবার দিবাগত রাতে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না——–রাজেউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার প্রতিষ্ঠিত শ্রমিক ইউনিয়নের সামনে নামাযে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। মরহুম রুহুল কুদ্দুসের মৃতুতে গভীর শোক ও শোকসমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন মনি, সাধারণ সম্পাদক আনিছুর রহমান কিনা, ও যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।


