মেহের আমজাদ,মেহেরপুরঃ নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে একুশে টিভির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল নয়টার সময় মেহেরপুর প্রেস ক্লাব থেকে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে আবার প্রেস ক্লাবের সামেন গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। র্যালি ও আলোচনা সভায় মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

পরে মেহেরপুর প্রেসক্লাব হলরুমে কেক কেটে একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপদেষ্টা তুহিন আরণ্য সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।


